সংবাদ শিরোনাম :
সেট টপ বক্স ছাড়াই ছাদের অ্যান্টেনায় দেখা যাবে ২০০টি টিভি চ্যানেল
সৃষ্টি বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
- আপডেট সময় : ১১:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে
সেট টপ বক্স ছাড়াই প্রায় ২০০টি চ্যানেল দেখা যাবে টিভিতে। সেই পুরোনো অ্যান্টেনা প্রযুক্তি। চলে যাবে কেবলের ঝামেলা। সেট টপ বক্স ছাড়াই ছাদের অ্যান্টেনায় দেখা যাবে ২০০টি টিভি চ্যানেল।
টিভি দেখতে দেখতে হঠাৎ সিগন্যাল চলে গেল। ছাদে উঠে অ্যান্টেনা একটু এদিক ওদিক করলেই ফের ফিরে আসছে টিভির দৃশ্য।
এসব ঘটনা এখন শুধুই নস্টালজিয়া। কেবল পেরিয়ে বর্তমানে টিভি মানেই সেট টপ বক্স। প্রয়োজনীয় প্যাকেজ বাছাই করে রিচার্জ করার পর টিভি দেখা যাবে।
তবে আবার ফের সেই পুরোনো অ্যান্টেনা প্রযুক্তি ফিরে আসতে পারে। এবং সেট টপ বক্স ছাড়াই প্রায় ২০০টি চ্যানেল দেখা যাবে টিভিতে। সম্প্রতি এমনটাই জানিয়েছে কেন্দ্র। পড়ুন>>বাংলাদেশের রাষ্ট্রপতিরগণের তালিকা
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, টিভি দেখা নিয়ে একটি নতুন চিন্তাভাবনা করা হচ্ছে। টিভিতে যদি বিল্ড ইন স্যাটেলাইট থাকে, তাহলে কোনও সেট টপ বক্স ছাড়াই টিভি দেখা যাবে।
তবে তার জন্য প্রয়োজন হবে এন্টেনার। ওই ইন বিল্ড স্ট্যাটেলাইট টিভিতে লাগানো থাকলেই প্রায় ২০০টিরও বেশি চ্যানেল দেখা যাবে।
তবে এই পুরো বিষয়টিই এখন পরীক্ষার পর্যায়ে রয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























